ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক Logo যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প Logo পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান Logo আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর Logo গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু Logo ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম Logo বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের Logo জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা Logo কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিশ্চিত হওয়া যাবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন এ সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার।

এদিকে ঈদের প্রধান জামাত নিয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ পুরুষ ও ৮০ জন নারীর জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন।

রাজধানীর বিভিন্ন স্থানে যেমন আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠসহ দুই সিটি কর্পোরেশন এলাকায় কয়েকশ জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শোলাকিয়ায় নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সেখানে পাঁচ প্লাটুন বিজিবিসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক

দেশে ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়

আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিশ্চিত হওয়া যাবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন এ সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার।

এদিকে ঈদের প্রধান জামাত নিয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ পুরুষ ও ৮০ জন নারীর জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন।

রাজধানীর বিভিন্ন স্থানে যেমন আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠসহ দুই সিটি কর্পোরেশন এলাকায় কয়েকশ জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শোলাকিয়ায় নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সেখানে পাঁচ প্লাটুন বিজিবিসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481