ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
​মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত সর্বমোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

​বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে মঙ্গলবার সারাদিন বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, এয়ার আরাবিয়া এবং সালাম এয়ারের দুবাই, শারজাহ ও মাস্কাটগামী ফ্লাইটগুলো উল্লেখযোগ্য।

৪টি এরাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট সচল থাকলেও শারজাহ, দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ রুটগুলো প্রায় অচল হয়ে পড়েছে। 

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর পর্যন্ত ১৩৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এক দিনেই বাতিল হয়েছে ৯টি ফ্লাইট, যার মধ্যে এয়ার আরাবিয়ার সর্বোচ্চ ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সালাম এয়ারের ২টি করে ফ্লাইট রয়েছে।’

​ফ্লাইট বাতিলের এই ক্রমবর্ধমান সংখ্যা যাত্রী সাধারণের জন্য চরম ভোগান্তি তৈরি করছে।

সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭

আপডেট সময় ১২:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬