ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমনের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের আগে ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নতজানু’ হওয়ার দাবি করেছেন।

কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব পাঠিয়েছিল তা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর তাঁর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক সভা পরিচালনা করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানান।

রয়টার্স লিখেছে, বৈঠকে মোজতবা সশরীরে নাকি ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে তিনি মধ্যস্থতাকারী দেশ বা প্রস্তাবের বিস্তারিত জানাননি।

প্রস্তাবের জবাবে সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতজানু না হওয়া, পরাজয় স্বীকার না করা এবং ক্ষতিপূরণ না দিলে আলোচনার জন্য এটি উপযুক্ত সময় নয়।

তিনটি সূত্রের বরাত দিয়ে ১৪ মার্চ রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের মিত্রদের কূটনৈতিক আলোচনার প্রচেষ্টাকে ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা

আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬