ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন Logo নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে ১৯ জন ভারতীয়সহ মোট ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

জাতীয় নিরাপত্তা রক্ষা এবং গুজব প্রতিরোধে ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি।

দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-সামসি বিবৃতির মাধ্যমে জানান, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর ছড়াতে না পারে, সে জন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কঠোর নজরদারি চালানো হচ্ছিল।

এই নজরদারির ভিত্তিতেই দুই ধাপে গ্রেপ্তারি নির্দেশ জারি করা হয়। প্রথম ধাপে শনিবার ১০ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় ধাপে আরও ২৫ জনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়। মোট ৩৫ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম বিশ্লেষণ করে তিনটি আলাদা শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়েছে, যা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করে তা প্রচার করেছে। আর তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের প্রশংসা করে বিভিন্ন তথ্য প্রচার করেছে।

আমিরাত প্রশাসনের মতে, এসব কার্যক্রম সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আটক ব্যক্তিদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে।

সম্প্রতি আরব আমিরাতে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার (১৫ মার্চ) থেকে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণেই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ

আপডেট সময় ১১:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬