ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটি।

আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরই মধ্যে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সরকারি অফিসে জাতির পিতার ছবি সংরক্ষণসংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

সূত্র জানায়, বিদ্যমান সংবিধান মেনেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সংবিধান অনুযায়ী সরকারি দপ্তরে জাতির পিতার ছবি টানিয়ে রাখার বিধান রয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর সরকারি দপ্তর থেকে জাতির পিতার ছবি নামিয়ে ফেলা হয়েছে। এমতাবস্থায় জাতির পিতার ছবি থাকবে নাকি থাকবে না—সেই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হতে পারে বলে একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

আপডেট সময় ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬