ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন।

রোববার (১৫ মার্চ) রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

এক বিবৃতিতে আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে (ইরান যুদ্ধ নিয়ে) ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করছিলেন তারা।

আমিরাতে গুজব ও ভুয়াতথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান আছে।

গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে— উল্লেখ করে আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, ‘গ্রেপ্তাররা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে এআই দিয়ে তৈরি কৃত্রিম ভূয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করে— এ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬