ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি খুলে দিতে মিত্ররা এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৫ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করেছে, বিনিময়ে তিনি এখন ইউরোপের কাছ থেকে হরমুজ প্রণালি সচল করতে একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন।

ন্যাটোর প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘যদি ইরানকে থামাতে মিত্রওরা এগিয়ে না আসে তাহলে এটা ন্যাটোর ভবিষ্যৎের জন্য খুব খারাপ হবে।’ দীর্ঘদিন ধরেই এই সামরিক জোটের বিরুদ্ধে মার্কিন অর্থের ওপর নির্ভরশীল হওয়ার সমালোচনা করে আসা ট্রাম্প এবার সহযোগিতার বিষয়টিকে ন্যাটোর টিকে থাকার শর্ত হিসেবে হাজির করেছেন।

সেই সাক্ষাৎকারে চীনের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ না পাঠালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার আসন্ন বেইজিং সম্মেলন পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কারণ, বেইজিং ইরানের তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশ ক্রয় করে এবং এই জলপথের অন্যতম প্রধান সুবিধাভোগী হওয়া সত্ত্বেও তারা এটি সচল করতে কার্যকর ভূমিকা নিচ্ছে না।

এয়ারফোর্স ওয়ানে সফররত সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি বর্তমানে অন্তত সাতটি দেশের সাথে আলোচনা করছেন। সহযোগিতার ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, তিনি মূলত মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) এবং এমন একদল যোদ্ধা চান যারা ইরানি উপকূলে থাকা শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। ট্রাম্পের মতে, যারা এই প্রণালির সুবিধাভোগী, জলপথ নিরাপদ রাখার দায়িত্বও তাদেরই নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প

আপডেট সময় ০৬:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬