ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

উম্মাহর শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে: পেজেশকিয়ান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ড.মাসুদ পেজেশকিয়ান মুসলিম উম্মাহর অভিন্ন শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস সিসি শুক্রবার এক টেলিফোন আলাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

এ সময় পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানসহ মুসলিম দেশগুলোকে দুর্বল করা ও বিভক্ত করার অশুভ লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় না যে ইরান, মিসর, তুরস্ক ও সৌদি আরবের মতো শক্তিশালী ও বড় মুসলিম দেশগুলো এই অঞ্চলে শক্ত অবস্থানে থাকুক।

ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলোকে মুসলিম উম্মাহর অভিন্ন শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এমন সুযোগ দেওয়া উচিত নয় যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, মিসরের প্রেসিডেন্ট এই টেলিফোন আলাপে সতর্ক করে বলেন, যুদ্ধ ও সংঘাত অব্যাহত থাকলে তা এই অঞ্চল ও বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। তিনি উত্তেজনা এড়াতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং যুদ্ধের অবসান ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে যেকোনো প্রচেষ্টায় তার দেশের প্রস্তুতির কথাও জানান।

সূত্র: পার্সটুডে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

উম্মাহর শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে: পেজেশকিয়ান

আপডেট সময় ১০:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬