ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
গত দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে, তা অনেকের ধারণার বাইরে।

তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়-ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনও হয়নি।

সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে-এই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সময়সীমা জানাননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শাসকগোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই ক্ষতি পূরণ করতে তাদের বহু বছর লেগে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে অভিযান আরও তীব্র হলে ইরানের পক্ষে পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়তে পারে।

সূত্র: এএফপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬