ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আবারও সাফল্য পশ্চিমবঙ্গ পুলিশের STF-এর। বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে (Osman Hadi) খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার আরও একজন। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে আরও একজনকে।

এই ঘটনায় আগেই ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে STF। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য সামনে আসে, তার সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে বাংলাদেশি এক দালালকে। সীমান্তেই কাজ করেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে STF। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। হাদি ওসমানের খুনের পরে বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে আসেন। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু ফয়সালরা গ্রেপ্তার হওয়ায় চাপ বাড়ে।

হাদি খুনে ধৃতদের ফেরাতে তৎপর ঢাকা, পশ্চিমবঙ্গ পুলিশের সাফল্যের পরে আসরে বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনের আগে ‘ইনকিলাব মঞ্চ’-র অন্যতম মুখ ও জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। গত ১২ ডিসেম্বর নমাজের পরে ঢাকার পুরোনো পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দু’জন আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

হাদির মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। হাদির মৃত্যুর পরেই উত্তাল হয় বাংলাদেশ। জায়গায় জায়গায় অশান্তির ভয়াবহ ছবি দেখা যায়। সেই ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে আরও একজন গ্রেপ্তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬