ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে : শিমুল বিশ্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারের উচ্চপর্যায় থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি।

শুকবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চ উন্মুক্ত মাঠে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিকের উদ্যোগে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে পরিবহণ মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিএ, সাংবাদিক ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুলিস্তান বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিহবন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।

তিনি বলেন, ঈদ কেন্দ্র করে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন। এ সময় সড়ক, নৌ ও রেলপথে যাত্রীচাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাই ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে ভিজিলেন্স টিম সার্বক্ষণিক কাজ করবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চালকদের অতিরিক্ত গতি পরিহার, নির্ধারিত নিয়ম মেনে গাড়ি চালানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নারী যাত্রী, শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্কতা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা যেন মানুষের জন্য ভোগান্তির কারণ না হয়, সেজন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে : শিমুল বিশ্বাস

আপডেট সময় ০১:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬