ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

হরমুজ প্রণালীতে ইরানের থাবা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়।

সংকটময় এমন পরিস্থিতিতে জাহাজে ইতোমধ্যে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, গত ১২ মার্চের মধ্যে যেসব রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে লোড করা হয়েছে, সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে কোনো বাধা ছাড়াই সরবরাহ করা যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস পাঠায়।

সূত্র: ফ্রান্স ২৪

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

হরমুজ প্রণালীতে ইরানের থাবা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬