ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ষড়যন্ত্র চলছে চলবে, তারপরও জনকল্যাণে কাজ করতে হবে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে। এর মধ্যে থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ন আহবায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মো. আহসান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম। তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সাথে নিয়ে মানুষের সেবা করতে চাই। বিগত সময়ে দেশের মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছে ঠিক একইভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে দেশে ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, সেজন্য দরকার আমাদেরর যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে সেটি সমর্থন করা এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে সেদিকে খেয়াল রাখা।

পরে তিনি সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ষড়যন্ত্র চলছে চলবে, তারপরও জনকল্যাণে কাজ করতে হবে’

আপডেট সময় ১১:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬