ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরমুজ সংকটেও রুশ নিষেধাজ্ঞা তোলা অসম্ভব: ম্যাক্রোঁ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জি-৭ নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞাকে শিথিল করার কোনো যৌক্তিক কারণ হতে পারে না।

ম্যাক্রোঁর মতে, ইরানের বর্তমান পরিস্থিতি যেন ইউক্রেনের প্রতি বিশ্বনেতাদের মনোযোগ বা সমর্থনকে কোনোভাবেই বিঘ্নিত না করে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিমাবিশ্বের যে স্বচ্ছ অবস্থান রয়েছে, তা অপরিবর্তিত রাখা অত্যন্ত জরুরি।

ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বিশ্ববাজারে বিকল্প তেলের চাহিদা তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার সুবিধার্থে ভারত সরকারকে ৩০ দিনের জন্য একটি বিশেষ ছাড় দেয় ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তকে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার একটি ‘স্বল্পমেয়াদী কৌশল’ হিসেবে অভিহিত করেছিলেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জি-৭ সম্মেলনে অংশ নেওয়া অন্য নেতাদের উদ্দেশ্যে বলেন, হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করা প্রয়োজন। এই লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যাতে এই সংকটের অজুহাতে রাশিয়ার ওপর থেকে বৈশ্বিক চাপ কমে না যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরমুজ সংকটেও রুশ নিষেধাজ্ঞা তোলা অসম্ভব: ম্যাক্রোঁ

আপডেট সময় ১২:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬