ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারাজীবন যে দলটি ভারতের বিপক্ষে কথা বলল, সেই দলটি এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করে।

বুধবার (১১ মার্চ) রংপুর নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে, যারা ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে; এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে। কেননা দেশের মানুষ একদিন এদের জবাব দেবে।

তিনি বলেন, এ দেশে গত ৫০ বছরে ভারত কার্ড চালু ছিল, এখন আবার সমঝোতার কার্ড চালু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরের মানুষ যতদিন জীবিত থাকবে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বললেই নাকি তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমি বিএনপি নিয়ে কথা বলতে চাই না। আমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে কথা বলতে চাই। যদি বিএনপির সঙ্গে এসব থাকে, তাহলে বিএনপির উচিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের কাছে না রাখা। না হলে মানুষ বলবে আব্বাস চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। চাঁদাবাজ বললে অনেকের গাঁ শিউরে ওঠে। কেন আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি। আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি না। আমি চাঁদাবাজ আব্বাসের মাধ্যমে পুরো দেশের চিত্র তুলে ধরার চেষ্টা করি। এজন্য এগুলো দ্রুত বন্ধ করুন। না হলে আমরা এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরব।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমি দেশের মানুষকে বলতে চাই, হাট-বাজারে চাদাঁবাজদের বয়কট করতে হবে। মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে। খুতবায় চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে হবে। পিতা সন্তানকে এবং সন্তান পিতাকে বলবে, চাঁদাবাজের টাকার দরকার নেই। আমরা দরকার হলে ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করে আয় করে খাব, তবু চাঁদার টাকায় আমরা চলতে চাই না। এভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে চাঁদাবাজদের।

এ সময় চাঁদাবাজ, সন্ত্রাসী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে শ্লোগান দেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম।

এই বিভাগীয় ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬