ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরমুজ প্রণালিতে মাইন বসানো নিয়ে গর্জে উঠলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে ইরান যদি মাইন (বিস্ফোরক) বসানোর দুঃসাহস দেখায়, তবে দেশটিকে ‘অভূতপূর্ব’ পরিণতির মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সমুদ্রপথে কোনো মাইন বসানো হয়ে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে, অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে।

যুক্তরাষ্ট্রের এই কড়া প্রতিক্রিয়ার মূলে রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন বসানোর জোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দারা। এই হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

পরিস্থিতি মোকাবিলায় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোকে সামরিক পাহারায় (এসকর্ট) পার করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পেন্টাগন। তিনি উল্লেখ করেন, উত্তেজনার কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারছে না, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।

এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছে চীন। বেইজিং একদিকে সমুদ্রপথ নিরাপদ রাখার তাগিদ দিলেও অন্যদিকে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। মূলত এই মাইন ইস্যুকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরমুজ প্রণালিতে মাইন বসানো নিয়ে গর্জে উঠলেন ট্রাম্প

আপডেট সময় ১০:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬