ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে: নাছির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় হাদি হত্যার দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি তাৎপর্যপূর্ণ।

আজ রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সাল সহযোগী আলমগীর শেখসহ ভারতে গ্রেপ্তার হওয়ার খবর আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র।

নাছির আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভারতে প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারেও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে।

পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যর্পণ করবে। এক্ষেত্রে সরকার অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে: নাছির

আপডেট সময় ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬