ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বিশ্ববাজারে তেলের দামে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআই ব্র্যান্ডের জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৯০ ডলার ছুঁয়েছে।

একই দিনে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে ৯৩ ডলারে উঠেছে। 

সপ্তাহজুড়ে ডব্লিউটিআই জ্বালানির দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি। অন্যদিকে ব্রেন্টের দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় উত্থান।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপোটে ইরান গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে ইরানও।

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংঘাত অচিরেই স্তিমিত হয়ে আসবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বিশ্ববাজারে তেলের দামে আগুন

আপডেট সময় ১২:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬