ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মির্জা আব্বাসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের পর হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসনাত তার ভেরিফায়েড ফেসবুক পেযে দুঃখপ্রকাশ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মির্জা আব্বাসকে নিয়ে হাসনাতকে ‘আপত্তিকর’ মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ‘ক্লোজড গ্রুপে’ সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এটি প্রকাশ্যে আসে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।’

সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়ে তিনি মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মির্জা আব্বাসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের পর হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

আপডেট সময় ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬