ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চোধুরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন শিক্ষক মাহেরীন চোধুরী। যিনি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিস্ফোরণে নিহত হন। তাকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে তার নাম চূড়ান্ত করা হয়।

এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

এ বছর স্বাধীনতা পুরস্কার মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়া।

মরণোত্তর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

ব্যক্তির মধ্যে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। একই ক্যাটাগরিতে পুরস্কার পাবেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় নিহত হন শিক্ষক মাহেরীন চৌধুরী।

সেদিন বিমান আছড়ে পড়ার পর যে যার মতো প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। কয়েক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। আটকে পড়া শিশুরা চিৎকার করতে থাকে। মাহেরীন চৌধুরী নিজের জীবনের মায়া ত্যাগ করে ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনেন অন্তত ২০ শিশুকে। তাদের বের করতে গিয়ে তিনি দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এ ঘটনায় পরবর্তীতে তার নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চোধুরী

আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬