ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন—যাদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, রাশিয়া ও চীনের উদ্দেশে তার কোনো বার্তা নেই। তিনি মন্তব্য করেন, ‘তারা এখানে প্রকৃতপক্ষে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের বিরোধও তাদের সঙ্গে নয়।’

হেগসেথ জানান, ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ বন্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কেবল শুরু হয়েছে এবং শিগগিরই আরও কয়েক দফা হামলা চালানো হবে। এ অভিযানে নির্ভুল লক্ষ্যভেদী ‘গ্র্যাভিটি বোমা’র বড় মজুত ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালানো হয়। এসব হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। এসব হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত ও প্রাণহানির ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬