ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দুবাইয়ে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। বিমানবন্দর কার্যক্রম ব্যাহত হওয়ায় শহরটিতে বসবাসরত ধনী ও বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিমান চলাচল সীমিত হয়ে পড়ায় দুবাই ছাড়তে এখন অনেকের ভরসা ব্যক্তিগত উড়োজাহাজ বা প্রাইভেট জেট। ফলে প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, স্বল্প আসনের একটি জেটে মাসকাট থেকে ইস্তাম্বুল যেতে এখন গুনতে হচ্ছে প্রায় ৮৫ হাজার ইউরো, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ।

মস্কোগামী চার্টার ফ্লাইটে একেকটি আসনের ভাড়া ২০ হাজার ইউরো পর্যন্ত উঠেছে। রিয়াদ থেকে ইউরোপের কোনো কোনো ফ্লাইটের ভাড়া সাড়ে ৩ লাখ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন ভিমানা প্রাইভেট জেটসের প্রধান নির্বাহী আমির ন্যারান।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারও (২ মার্চ) বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কায় তেহরানে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় বাণিজ্যিক ফ্লাইটে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকে সড়কপথে প্রায় সাড়ে চার ঘণ্টা দূরের ওমানের রাজধানী মাসকাটে ছুটছেন। তবে সেখান থেকেও ইউরোপগামী অধিকাংশ ফ্লাইটের টিকিট সপ্তাহের শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেছে।

আটকা পড়া পর্যটকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। দুবাই পর্যটন কর্তৃপক্ষ হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে, ফ্লাইট জটিলতায় আটকে পড়া অতিথিদের আগের ভাড়ায় থাকার মেয়াদ বাড়াতে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পর্যটক অতিরিক্ত অর্থ দাবি বা কক্ষ ছাড়ার চাপের অভিযোগ তুলেছেন।

পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি বন্দর কার্যত অচল হয়ে পড়ায় একাধিক প্রমোদতরি মাঝসমুদ্রে নোঙর করে আছে। নিরাপত্তার কারণে যাত্রীদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না।

ইতালিতে এ পরিস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো সরকারি উড়োজাহাজে করে দুবাই থেকে দেশে ফেরায় সমালোচনার মুখে পড়েছেন। বিরোধীরা অভিযোগ করেছে, সাধারণ নাগরিকেরা যখন আটকা, তখন মন্ত্রীর বিশেষ সুবিধায় দেশে ফেরা অনৈতিক। যদিও তিনি দাবি করেছেন, ভ্রমণের খরচ নিজেই বহন করেছেন।

আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, সীমিত আকারে কিছু ফ্লাইট চলাচল করছে। তবে সামগ্রিক পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী

আপডেট সময় ০৬:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬