ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক ঝাঁক ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, একই দিন সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটির প্রধান কমান্ড সদর দফতর ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর

আপডেট সময় ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬