ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডিবি কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বিএম মোজাম্মেল হক। সম্প্রতি দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মোজাম্মেল হক এসব নাশকতায় সক্রিয় ভূমিকা রাখছিলেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যসহ এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ব্যক্তিরা রয়েছেন।

এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে শনিবার দিনব্যাপী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেফতার

আপডেট সময় ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫