ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মব সৃষ্টি ও মিথ্যা মামলা বরদাস্ত নয়: কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি বলেছেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি ও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল কুলিয়ারচর উপজেলায় তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত দিনে যারা অন্যায়, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। “দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
উপজেলার উন্নয়ন প্রসঙ্গে মোঃ শরীফুল আলম বলেন, কুলিয়ারচরের স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট ও শহর আধুনিকায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দৃশ্যমান অগ্রগতি আনা হবে।
এর আগে প্রতিমন্ত্রী ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মব সৃষ্টি ও মিথ্যা মামলা বরদাস্ত নয়: কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় ১১:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬