ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতের ইসলামীর মহিলা বিভাগ। তাদের অভিযোগ, সরকারি দলের কর্মীদের দ্বারা এসব নির্যাতন হচ্ছে। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়নের বিচার, সরকারকে দায়িত্ব পালনে সক্রিয় হওয়া, দ্রুত গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয়ে নিপীড়ন বন্ধ করা, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা, প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা, ব্যর্থতা কর্মকর্তাদের জবাবদিহিতাসহ ১০ দফা দাবি জানিয়েছে মহিলা জামায়াত।

নরসিংদী, হাতিয়া, ইশ্বরদীতে নারী নিপীড়নের বিচার দাবি করে মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা বলেন, প্রধানমন্ত্রী নিজে চার স্তরের নিরাপত্তা ভোগ করলেও, জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রামপুরায় শিশু ধর্ষণের শিকার হওয়ার পর পুলিশ মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে ঘটনা চেপে যাওয়ার পরামর্শ দিয়েছিল।

নারী ও শিশু ধর্ষণ-হত্যার চিত্র মূলধারার মিডিয়ায় ঠিকভাবে আসছে না অভিযোগ করে নূরুন্নিসা বলেন, প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন, সাধারণ চেয়ারে বসছেন, এসব খবর খবর প্রচারেই মূলধারার মিডিয়া ব্যস্ত। গণমাধ্যমকে সরকারের চাটুকারিতা ছেড়ে জনগণের কথা বলতে হবে।

নুরুন্নিসা সিদ্দিকা আরও বলেন, নির্বাচনের আগে জামায়াতের মহিলা বিভাগ প্রশ্নবানে জর্জরিত ছিল। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নিরাপদ থাকবে কিনা- প্রশ্ন করত। এখন প্রশ্ন হল, যারা এসব প্রশ্ন করে ক্ষমতায় এসেছে, তারা নিরাপত্তা দিতে পারছে না কেন? হাস্যকর বিষয় হল, নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী একজন পুরুষ।

মহিলা জামায়াতের রাজনীতিবিষয়ক সেক্রেটারি হাবীবা চৌধুরী সুইট বলেন, কোথায় সেই নারীবাদী সংগঠন যারা নারী ইস্যু নিয়ে গোল টেবিল করতেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিরাপত্তা দিতে অপারগ হন, তালে স্বীকার করেন।

আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর মব করে দায়িত্বশীল ব্যক্তিদের অপদস্ত করে অপসারণ করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি বলেন, সরকারি দলে লোকেরা ৫ আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত ৬৩টি ধর্ষণে সরাসরি যুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি

আপডেট সময় ০১:৩০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬