ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দুদকে সাকিব ভক্তদের অভিযোগ, যা বললেন সাবেক ক্রীড়া উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

দুদকে সাকিব ভক্তদের অভিযোগ, যা বললেন সাবেক ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, একাত্তর

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলছেন, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে রাজি আছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।

এনসিপির মুখপাত্র বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।

এর আগে ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি বলেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখেই নিয়মিত গণসংযোগ চালু করেছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে: মির্জা ফখরুলস্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে: মির্জা ফখরুল
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রীবাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ওয়ার্ডভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ।

সবশেষ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা অভিযোগ জমা দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দুদকে সাকিব ভক্তদের অভিযোগ, যা বললেন সাবেক ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ১০:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬