ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

শিকাগোতে বিক্ষোভে সশস্ত্র নারীকে গুলি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ডিএইচএসের এক বিবৃতিতে জানানো হয়, উত্তেজনা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুরুতর আহত হননি। ওই সময় ওই নারীসহ একদল বিক্ষোভকারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের ব্যবহৃত যানবাহনকে তাদের গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়।

শিকাগোতে শনিবার ফেডারেল অভিবাসন এজেন্টদের মুখোমুখি হয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে সশস্ত্র এক নারীর ওপর বর্ডার পেট্রল এজেন্টরা গুলি চালিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, নগরের দক্ষিণপশ্চিম প্রান্তে মুখোমুখি অবস্থানে দেখা যায় ফেডারেল এজেন্ট ও বিক্ষোভকারীদের।

বিবৃতিতে বলা হয়, অ্যামেরিকার নাগরিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি, যিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।

ওই নারীর অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানতে পারেনি রয়টার্স।

বার্তা সংস্থাটির খবরে উল্লেখ করা হয়, শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় আইস এজেন্টরা পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করেন।

এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, শিকাগোর ব্রাইটন পার্ক এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠাচ্ছেন।

এদিকে ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটসকার শনিবার জানান, স্টেইটের ন্যাশনাল গার্ড মোতায়েনে তাকে নির্দেশ দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শিকাগোতে ফেডারেল বাহিনীর উপস্থিতি বৃদ্ধির প্রতিবাদে একের পর এক বিক্ষোভ করে আসছেন নগরের বাসিন্দারা।

গত শুক্রবার শিকাগোর উপশহর ব্রডভিউয়ে আইসের একটি স্থাপনার বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শত শত বিক্ষোভকারীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

শিকাগোতে বিক্ষোভে সশস্ত্র নারীকে গুলি

আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫