ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সারা দেশে প্রচলিত আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সব প্রকার অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য শ্রমিক দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস (এমপি) এই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশের সব ইউনিটের কমিটি প্রধানদের জরুরি সভার আয়োজন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগ, জেলা ও মহানগরসহ সকল ইউনিটের সভাপতি বা আহ্বায়ক, সাধারন সম্পাদক বা সদস্য সচিবকে এসব নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী, পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিমুল বিশ্বাস বলেছেন, সঙ্গে সকল শ্রমিক-কর্মচারীদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে যে, দেশে প্রচলিত আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড, বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে ও অন্যকেও বিরত রাখুন। আশপাশে সংঘটিত যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করুন।

প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করুন। এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয়, বিভাগ, জেলা, মহানগর, আঞ্চলিক, বেসিক ইউনিয়ন ও সব পর্যায়ের নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সকল ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এসব সভায় শ্রমিক দল সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সম্মিলিত শ্রমিক পরিষদের র্শীষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

একই সঙ্গে প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায়, শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ

আপডেট সময় ০১:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬