ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশের সাবেক কোচ এখন আফগানিস্তানের দায়িত্বে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক সময় বাংলাদেশে কাজ করা রিচার্ড পাইবাসকে দায়িত্ব দিয়েছে তারা।
৬১ বছর বয়সী পাইবাসকে নিয়োগ দেওয়ার কথা আজ জানিয়েছে এসিবি। এই ইংলিশ কোচ জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন।

আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আসন্ন সিরিজ দিয়ে শুরু হবে আফগানদের কোচ হিসেবে পাইবাসের পথচলা।

২০১২ সালে বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন পাইবাস। এরপর ২০১৩ থেকে ২০১৯ সালে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বিভিন্ন দায়িত্বে কাজ করেন তিনি।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ও নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল ঘরে তোলে যুব বিশ্বকাপের ট্রফি।

১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন পাইবাস। তার কোচিংয়ে ওই আসরের ফাইনাল খেলেছিল পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেছেন পাইবাস। দুইবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের বর্ষসেরা কোচও হয়েছেন।

গত নভেম্বরেই এসিবি জানিয়েছিল, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই কোচের দায়িত্বের মেয়াদ শেষ হবে ট্রটের। ২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। আফগানিস্তান তখন প্রতিভাবান আর সম্ভাবনাময় এক দল।

সেই দলকে সম্ভাবনার পথ ধরে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার নেপথ্য কারিগর ট্রট। 

দেড় বছরের চুক্তিতে চাকরি শুরু করে দুই দফায় বেড়ে ট্রটের মেয়াদ শেষ পর্যন্ত হয়েছে সাড়ে তিন বছর। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় দলটির সঙ্গে ট্রটের পথচলাও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশের সাবেক কোচ এখন আফগানিস্তানের দায়িত্বে

আপডেট সময় ১১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬