ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) রাজনৈতিক প্রভাবাধীন সিন্ডিকেট সম্পর্কে সকলেই অবগত। নতুন সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা সিন্ডিকেট ভেঙে দেবেন বলে জানাচ্ছেন। সরকারের প্রথম দিন থেকেই সেটি দেখার অপেক্ষায় জাতি এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু : অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান।

সরবরাহ শৃঙ্খলে সিন্ডিকেট ব্যবস্থা নিয়ে দেবপ্রিয় বলেন, আমাদের তথ্য-উপাত্ত বলছে, রমজান মাসের প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। আমরা জানি যে নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলে রাজনৈতিক প্রভাবাধীন সিন্ডিকেট রয়েছে। নতুন সরকারি দলের নেতারা বলেছেন, তাঁরা সিন্ডিকেট ভেঙে দেবেন। সরকারের প্রথম দিন থেকে আমরা সেটি দেখার অপেক্ষায় আছি। এ সময় সরকারকে আর্থিক ব্যবস্থাপনায় সংযম হওয়ার পরামর্শও দেন তিনি। দেবপ্রিয় বলেন, সরকারের এ মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। সরকারকে অবশ্যই বাজেটে কৃচ্ছ্রসাধন করতে হবে। কৃচ্ছ্রসাধন সম্ভব না হলে অন্তত আর্থিক সংযম দেখাতে হবে।

বিগত সরকারের আমলে ক্রয় চুক্তি ও বৈদেশিক চুক্তিগুলোও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এই অর্থনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকার যেসব ক্রয় চুক্তি করে গেছে, সেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা পর্যালোচনা করে দেখা প্রয়োজন। গত সরকার বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তিও করেছে। এসব বৈদেশিক চুক্তি শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়নি বা শুধু বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি। অন্যান্য ক্ষেত্রেও হয়েছে, যেগুলো সম্পর্কে হয়তো আমরা এখনো অবহিত না। এসব বৈদেশিক চুক্তিকে পুনর্বিবেচনা করা উচিত। নতুন সরকারকে একটি উত্তরণকালীন দল গঠনের পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এই দলের প্রাথমিক কাজ হবে গত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কালের আর্থিক ব্যবস্থাপনার ময়নাতদন্ত করে একটি দলিল বা ব্রিফিং ডকুমেন্ট তৈরি করা। সেটার ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন পক্ষ ব্যবস্থা নিতে পারবে।

এ ছাড়া আগামী মার্চ মাসের শেষ নাগাদ সরকার যেন জাতীয় সংসদে একটি আর্থিক বিবৃতি দেয়, সেই পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টচার্য। তিনি বলেন, ২০০৯ সালে প্রণীত সরকারি আয় ব্যয় ও বাজেট ব্যবস্থাপনা অধ্যাদেশে আর্থিক বিবৃতির বিষয়ে সুনির্দিষ্ট ধারা রয়েছে। এই আর্থিক বিবৃতি সরকারের আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বড় পাহারাদার হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বলা হচ্ছে, ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে সরকার এগোবে। তবে আমি সরকারের যেকোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার বিপক্ষে। আমি ধৈর্য ধরতে বলব। চলতি অর্থবছরে নতুন কিছু না করে; বরং পরবর্তী অর্থবছরের জন্য যথাযথভাবে পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আর্থিক ব্যবস্থাপনায় সংযম দেখালে আগামী অর্থবছরে সরকার মূল্যস্ফীতি থেকে শুরু করে অন্য অসুবিধাগুলো পরিষ্কারভাবে উতরে যাবে।

অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ওপর দেওয়া প্রণোদনা ধীরে ধীরে কমানো উচিত। কারণ, যে প্রণোদনা রেমিট্যান্সের ওপর দেওয়া হচ্ছে, তা আমাদের রাজস্বের ওপরে চাপ সৃষ্টি করছে। যদি ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে এবং তার ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হয়, তাহলে প্রায় ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এই অর্থনৈতিক চাপটা অবশ্যই আমাদের হিসাব করতে হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, এ ক্ষেত্রে প্রণোদনা কমানোর পাশাপাশি টাকার মূল্য বাজারভিত্তিক করা যেতে পারে। প্রবাসীরা তখন প্রতি ডলারের বিপরীতে দেশে বেশি টাকা পাবেন। ফলে টাকা কিছুটা অবমূল্যায়িত (ডেপ্রিসিয়েশন) হলে রেমিট্যান্সের প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমানে অর্থনীতি একটি বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন সরকার সেই সংকটকালে দায়িত্ব গ্রহণ করেছে। এখানে তিনটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। এক, সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিশীলতা বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। দুই, ব্যক্তি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি একটি নির্ভরযোগ্য অবস্থানে নেই। তিন, সরকারের আর্থিক সক্ষমতা বর্তমানে অনেক সীমাবদ্ধ।

এমন পরিস্থিতিতে সরকারের জন্য কয়েকটি নীতি সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটি বলেছে, টাকার মান ধীরে ধীরে অবমূল্যায়ন করা উচিত। রেমিট্যান্স ও রপ্তানির জন্য প্রণোদনা কমিয়ে আনার সময় হয়েছে। আর চলতি বছরের বাজেট বাস্তবসম্মতভাবে সংশোধন করা প্রয়োজন, যাতে আগামীর অর্থবছরের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া যায়।
তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারের প্রথম কাজ হবে ২০২৪ সালের বাজেট সংশোধন করা। এ সংশোধনের মাধ্যমে অর্থনৈতিক কাঠামো প্রস্তুত করা। এরপর ধীরে ধীরে নির্বাচনী প্রতিশশ্রুতি বাস্তবায়নের দিকে এগোনো। তবে তা অবশ্যই আর্থিক সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে করা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট সময় ০১:৩১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬