ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয় চালু, শেখ মুজিবুর ও হাসিনার ছবি গায়েব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরে স্লোগান শেষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপরে কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজারে কার্যালয়টি খুলে দেন তারা। যদিও পর মুহূর্তে কে-বা কারা ছবিগুলো গায়েব করে দেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত ব্যক্তি পালং বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হয়। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পড়া ছিল। তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর চলে যান তারা।

এদিকে এই ঘটনার একটি এক মিনিটের একটি ভিডিও শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি পেইজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা আছে, ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।’

ভিডিওটিতে দেখা যায় কিছু লোক আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর তারা ছবিগুলো কার্যালয়ের ভেতরে দেয়ালে টাঙিয়ে দেন।

বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয় চালু, শেখ মুজিবুর ও হাসিনার ছবি গায়েব

আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬