ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের (পূর্ণমন্ত্রীর পদমর্যাদায়) উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোক্তার বাড়ি।

২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান প্রভাবশালী এই আমলা।

বিএনপি সমর্থক একজন সাবেক আমলা হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে নিয়োগ পান তিনি। বর্তমানে তিনি বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য ছিলেন তিনি। তার আরেক ভাই আব্দুল্লাহিল বাকি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পরে পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসরপ্রাপ্ত আমলা থেকে (মন্ত্রীর পদমর্যাদায়) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় মো. ইসমাইল জবিউল্লার গ্রামে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্বাধীনতার পর প্রথম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের এই কৃতি সন্তান মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় গ্রাম জুড়ে চলছে আনন্দ উল্লাস। অনেকেই অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।

সদ্য গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

আপডেট সময় ০১:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬