ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ. লীগের সঙ্গে আঁতাত করে জয়ী হয়েছে বিএনপি : আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে রাজনীতির পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে দলটির সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

আজ শুক্রবার রাতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখছি, নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয়েছে। গত দেড় বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলো উদ্বোধন করছেন বিএনপি নেতারা।

এতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এমতাবস্থায় যারা আইন অমান্য করে দলটির কার্যালয় উদ্বোধন করছেন তাদের আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘ভোটের ফলাফল নিয়ে অনেক অভিযোগ থাকার পরও আমরা সেগুলো সামনে আনতে চাচ্ছি না।

কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও তাদের বাড়ি-ঘরে হামলা-লুটপাট চলছে। এগুলো নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তোরণের যাত্রা শুরু হোক। কিন্তু সারা দেশে যদি বিরোধী মতের ওপর হামলা, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে; আবার যদি ২৪ পূর্ববর্তী রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখি তাহলে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

তিনি বলেন, ‘১১ দলীয় জোটের অনেক প্রার্থীকে অন্যায়ভাবে পরাজিত করা হয়েছে। ২০০৮ সালের মতো কারচুপির মাধ্যমে বিএনপিকে টু-থার্ড মেজরিটি দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় জালিয়াতির মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন পক্ষ সম্মিলিতভাবে মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জিতিয়ে দিয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ. লীগের সঙ্গে আঁতাত করে জয়ী হয়েছে বিএনপি : আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬