ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো, আমরা এখন সেই প্রচেষ্টা দেখতে পাচ্ছি। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা করা হচ্ছে, অনেককে এলাকাছাড়া করা হচ্ছে। যারা প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করছে তাদের কাছে এ দেশের জনগণ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাহিদ ইসলাম বলেন, এ দেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এই নির্বাচনে দুটি পক্ষ ছিল। একটি পক্ষ সংস্কার ও বিচারের পক্ষে ছিল। আরেকটি পক্ষ ছিল যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। আমরা দেখেছি, গণভোটে ‘হ্যা’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা ১১ দলকেও ভোট দিয়েছেন। সে হিসেবে ১১ দলের বিজয়ী হওয়ার কথা।কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের

আপডেট সময় ১০:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬