ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, আশরাফ উদ্দিন বকুলের ভূমিধস জয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। তার এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩০বছর পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামের কন্ট্রোল রুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার ১৬৭টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশদলীয় জোট মনোনীত প্রার্থী তাজুল ইসলাম (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৯১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন বকুল।
ফলাফল ঘোষণার পর রায়পুরা উপজেলাজুড়ে ধানের শীষের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) ১৯ হাজার ৭৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) ৫ হাজার ৩৪২ ভোট, ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান (ঘোড়া) ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল) ১ হাজার ৬৭ ভোট, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) ৪৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস) পেয়েছেন ২৯৯ ভোট।

জয়ী হওয়ার পর আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘এই জয় রায়পুরা উপজেলার সাধারণ জনগণের বিজয়। আগামীতে রায়পুরা হবে উন্নয়নের নগরী।’ এসময় তিনি সব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭১৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৪৩১ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ২৭০ জন এবং হিজড়া ভোটার ১৫ জন। মোট ১৬৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ১৬৪। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৪২ হাজার ৩৬০ এবং বাতিল ভোট ৫ হাজার ৮০৪। ভোট প্রদানের হার ছিল ৫০ শতাংশ।
উল্লেখ্য, ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আলী মৃধা জয়ী হন। এরপর ১৯৯৬ সালের পর থেকে টানা ৩০ বছর আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে হারানো আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, আশরাফ উদ্দিন বকুলের ভূমিধস জয়

আপডেট সময় ০৮:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬