ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নরসিংদীর পাঁচ আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ জয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ সব আসনেই বিজয় লাভ করেছেন ধানের শীষের প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তাদের প্রকাশ করা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্নমহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রাথী ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলাকলি প্রতীকের প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ভোট।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১লাখ ৬১ হাজার ৯১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের তাজুল ইসলাম ৪৩ হাজার ৬৮২ ভোট পেয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নরসিংদীর পাঁচ আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ জয়

আপডেট সময় ০১:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬