ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে : জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকগুলো আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। কিন্তু সেসব আসনে রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করছেন না।

তিনি দাবি করেন, দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, ‘নির্বাচন কমিশন ১৩ তারিখের মধ্যেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন। আমরা সে পর্যন্ত ধৈর্য ধারণ করব।

যদি তারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে আমরা সংগত সীমা পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতরে বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে? আপনারা সাংবাদিকরা জানেন। এ বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কতটি আসনে জয় পেয়েছি তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। কারণ এখনো অনেক আসনের ফলাফল ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত, বুথফেরত যে সিট আমাদের কাছে এসেছে, সাইন করা সিট, সেখানে আমরা এগিয়ে আছি। কিন্তু এটা নিয়ে লোকালি নানা টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে, আরেকটু মিলিয়ে দেখতে হবে, মিলিয়ে দেখতে হবে, এই আছে ওই আছে, কিন্তু এই-ওই কি তা বুঝতে পারছি না।

কারচুপির আশঙ্কা করছেন কি না— এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘অনেক কিছুই তো হয়েছে। কিন্তু এখনই কিছু বলতে চাচ্ছি না। যখন ফাইনাল তথ্য আমাদের হাতে এসে যাবে, ১১ দলের নেতৃবৃন্দ বসে কম্পাইল (সংকলন) করে সিদ্ধান্ত জানাব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে : জামায়াত আমির

আপডেট সময় ০১:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬