ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বগুড়া-৬ আসনে জয়ের পথে তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বগুড়া-৬ (সদর) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়ভাবে প্রাপ্ত ১১৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তার প্রাপ্ত ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় দ্বিগুণেরও বেশি।

নির্বাচন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ১১৬টি কেন্দ্রে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

অর্থাৎ ১১৬ কেন্দ্র শেষে তারেক রহমান ৮৯ হাজার ৪৭১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী আ ন ম মামুনুর রশীদ (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট। এ ছাড়া বাসদ মনোনীত দিলরুবা নুরী (মই) ৬৩৯ ভোট এবং জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) পেয়েছেন ২১২ ভোট।

স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলের বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম বলেন, আমরা ১৭ বছর ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছি।

এবার মানুষ বাঁধভাঙা আনন্দে ভোট দিয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এটি শুধু আমাদের নয়, বরং পুরো বগুড়াবাসীর গর্ব।
বগুড়া সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি ৩৪টি কেন্দ্রের ফলাফল আসার প্রক্রিয়া চলছে।

শহরজুড়ে এখন থমথমে উত্তেজনার বদলে ফলাফল শোনার কৌতূহল কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্সের টহল আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বগুড়া-৬ আসনে জয়ের পথে তারেক রহমান

আপডেট সময় ১০:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬