ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ভোটাধিকার রক্ষায় জনগণের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদেরও ভোটকেন্দ্রের ৪ শ’ গজের বাইরে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা জেন-জি; স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন, জুলাই অভ্যুত্থানে তোমরাই বুলেটের সামনে দাঁড়িয়েছ। জুলাইয়ের আকাঙ্ক্ষা-দেশ গণতন্ত্রের পথে যাবে, মেধাভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেটার প্রথম ধাপ হচ্ছে ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা। তোমরা অনেকে হয়ত ভোটার নও। কিন্তু তোমরাও ভোটকেন্দ্রে আসো, ভোটকেন্দ্রের ৪ শত গজের বাইরে অবস্থান করো। কোনো অন্যায় হলে প্রতিরোধ গড়ে তুল। কেউ না থাকলে তুমি একাই প্রতিবাদ করো।

এনসিপির এই নেতা বলেন, জুলাইয়ে আবু সাঈদ একাই দাঁড়িয়েছিল। এভাবে দেখবা; আবাবিলের মতো সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। কেউ যদি অন্যায়ভাবে ভোটাধিকার হরণের চেষ্টা করে, আমরা সবাইকে প্রতিরোধ গড়ে তুলবো।

সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণ মানুষ এবং তরুণদের। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন। কোনো অনিয়ম দেখলে কালেক্টিভলি প্রতিবাদ করুন।

মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা মিডিয়া হাউজে কর্মরত আছেন, আপনারা সত্য প্রকাশ করুন। নির্বাচনে আপনাদের জন্য উচিত হবে না; কোনো পক্ষ অবলম্বন করা। আর প্রশাসনের ভাইদেরকে বলবো, আমরা সামনে অগ্রসর হতে চাই। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। অতীতের নির্বাচনগুলোতে আপনাদের ভূমিকা কী ছিল, জাতি তা দেখেছে। অতীতের কর্মকাণ্ডের প্রশাসনের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ভেবেছিল, তাদের কর্মকাণ্ডের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হবে না। তাই, প্রশাসনের ভাইদের বলবো, এ ধরনের কাজ করলে আপনারা জনগণের সামনে দাঁড়াতে পারবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের

আপডেট সময় ০২:১৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬