ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে: ইসিকে জামায়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি আরও বলেছে, ঢাকাসহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। দলের নেতা–কর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা জানান।

জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতে ইসলামীর আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। নারীদের ওপর হামলা হচ্ছে, তাদের হেনস্তা করা হচ্ছে। তারা আগেও এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে বলেছেন। কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাত করছে। সেখানকার ওসি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের কার্যালয়ে রেইড দিয়েছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছেন।

জামায়াত নেতা অভিযোগ করেন, পাবনাতেও পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

জুবায়ের বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে। যারা এ ধরনের আচরণ করছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে জামায়াত। তিনি বলেন, নির্বাচনের আর কয়েকটা দিন বাকি আছে। এ ধরনের আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হবে। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে: ইসিকে জামায়াত

আপডেট সময় ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬