ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘দেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, হয়েছে, খুন হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে। আমি যখন জেলে আমার সামনে চিকিৎসার অভাবে জেলখানায় অনেকেই মৃত্যুবরণ করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে। উনাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

কিন্তু তিনি আপস করেননি। এটাই হচ্ছে সেই দল এজন্য বাংলাদেশের মানুষ আজকের এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, উচ্ছ্বাস শুরু হয়েছে।

পুরুষ, মহিলা এমনকি শিশুরা পর্যন্ত ধানের শীষের স্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন বাড়ি ফিরব তখন আন্দোলন শেষ হবে। এর আগে আন্দোলন শেষ হবে না।

প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাধারণত আপনি আপনার প্রতিপক্ষকে দেখতে পাবেন। বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না। তাদেরকে দেখা যায় না। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ধর্ম বিক্রি করছে। এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে- মোবাইল নম্বর নিয়ে যায় বিকাশ করে টাকা দেওয়ার জন্য।

তারা প্রত্যেকদিন মিথ্যাচার ও অপপ্রচারের মধ্যে লিপ্ত আছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, শত্রু যখন অদৃশ্য তখন চোখ কান বেশি খোলা রাখতে হবে। নির্বাচনে বিএনপি জিতবে। কিন্তু বিশাল ভোটে জিততে হবে। বিশ্বের মানুষকে আমরা বার্তা দেব বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, ইয়াছিন মিজান, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, ফজলুল মুরাদ, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু। জনসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘দেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না’

আপডেট সময় ০২:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬