ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের শুক্রবার রাতে রাজধানী মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিভিন্ন আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছে। প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলেট-১ এবং জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের কক্সবাজার-২ আসন।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়, প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে।’ এহছানুল মাহবুব বলেন, ‘কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।’

গত কয়েকদিনে সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্রের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘বিভিন্ন যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছি।’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘সারা দেশে খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে।’

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং মামলায় গ্রেপ্তার কর্মকর্তার জামিনে উদ্বেগ প্রকাশ করে এহছানুল মাহবুব বলেন, ‘বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

আপডেট সময় ১২:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের শুক্রবার রাতে রাজধানী মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিভিন্ন আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছে। প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলেট-১ এবং জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের কক্সবাজার-২ আসন।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়, প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে।’ এহছানুল মাহবুব বলেন, ‘কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।’

গত কয়েকদিনে সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্রের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘বিভিন্ন যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছি।’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘সারা দেশে খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে।’

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং মামলায় গ্রেপ্তার কর্মকর্তার জামিনে উদ্বেগ প্রকাশ করে এহছানুল মাহবুব বলেন, ‘বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481