ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন: রেজাউল করীম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে ভালো শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে শুধু ভালো নেতা নয়, একই সঙ্গে ভালো নীতিও প্রয়োজন। তিনি বলেন, এত দিন যারা দেশ পরিচালনা করেছেন, তাদের নীতি ও নেতৃত্ব—কোনোটিই ভালো ছিল না। সে কারণেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর এলাকার বালুর মাঠে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমরা যে শাসনব্যবস্থা দেখেছি, তা দেশ ও মানুষের কল্যাণ বয়ে আনেনি। এই সোনার দেশ চারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘এই শাসনামলে হাজারো মায়ের কোল শূন্য হয়েছে, লাখো মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে পরিবার ধ্বংস করা হয়েছে। কৃষক-শ্রমিকেরা শরীরের চামড়া পুড়িয়ে যে টাকা আয় করেছে, সেই টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে।’

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা—আপনারা যদি ভালো থাকতে চান, তাহলে ভালো নেতা ও ভালো নীতি দরকার। আমরা সেই নেতৃত্ব ও নীতি বাস্তবায়ন করতে চাই।’

অভ্যুত্থানের পরের পরিস্থিতির কথা উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘যখন অনেকেই লুটপাটে ব্যস্ত ছিল, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হিন্দু ভাইদের সম্পদ পাহারা দিয়েছে।’

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করুন। ইনশা আল্লাহ আমরা একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব। যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা পাবে, যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মেহেদী হাসান সরদার। তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে হাতপাখা প্রতীকে নির্বাচিত করেন, তাহলে এই আসন হবে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের দৃষ্টান্ত। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আমি আপসহীন থাকব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন: রেজাউল করীম

আপডেট সময় ০১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬