ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রত্যেককে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করতে হবে: আবদুস সালাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে দলীয় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ ও ভোট গণনা কঠোরভাবে তত্ত্বাবধান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

তিনি বলেন, প্রত্যেক পোলিং এজেন্টকে এক একজন তারেক রহমান হয়ে দায়িত্ব পালন করতে হবে, যাতে এতদিনের পরিশ্রমের ফসল ঘরে তোলা যায়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-১৭ আসনে বিএনপির পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে কয়েকশ পোলিং এজেন্ট অংশ নেন।

আবদুস সালাম বলেন, দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন, তা যেন ভোটগ্রহণ ও গণনার সময় কোনো শিথিলতার কারণে ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, এই আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই, ফলে দায়িত্ব পালনে আরও বেশি সচেতনতা জরুরি।

তিনি পোলিং এজেন্টদের উদ্দেশে বলেন, জরুরি প্রয়োজনে কাউকে কেন্দ্রের বাইরে যেতে হলে অবশ্যই অন্য কাউকে দায়িত্বে রেখে যেতে হবে, যাতে কোনোভাবেই ভূঁয়া ভোট দেওয়ার সুযোগ না থাকে। এজন্য আগে থেকেই ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোটারের তথ্য সম্পর্কে ধারণা রাখতে হবে।

প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষকরা বলেন, ভোটকেন্দ্রে যেকোনো অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পুনরায় ভোট গণনার দাবি তুলতে হবে। সবকিছু নিশ্চিত না হয়ে কোনো ফলাফলের শিটে সই করা যাবে না বলেও তারা পোলিং এজেন্টদের সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রত্যেককে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করতে হবে: আবদুস সালাম

আপডেট সময় ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬