ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বিএনপির ভোটাররা কখনো টাকার কাছে মাথা নত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আশফাক বলেন, বিএনপি জনগণের দল। এ দলের ভোটাররা আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ভোটারদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে। কিন্তু বিএনপির কর্মী ও সমর্থকরা এসব কৌশলে বিভ্রান্ত হবে না।

তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় বা লোভের কাছে মাথা নত না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন খান, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন খান, যুবদল নেতা মাজেদুর রহমান, মিঠু, আহাদ, ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

আপডেট সময় ০১:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬