ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা চাই তরুণ-তরুণী, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে বেশি বেশি করে গেম অ্যান্ড স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত করতে। এটা চরিত্র গঠনে বিশাল একটা কাজ হবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমি জীবনে একজন স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। কখনো দেখিনি স্পোর্টসের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। এজন্য আমি মনে করি, ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ।

রোববার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘গেমস অ্যান্ড স্পোর্টসে ইয়াং জেনারেশনকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে চাই। যদি আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করি, তাহলে অবশ্যই ইয়াং জেনারেশনের প্রচুর আগ্রহ রয়েছে। বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে ইয়াং জেনারেশনের আগ্রহের কোনো অভাব নেই।’

তিনি বলেন, “জাতীয় পর্যায়ের যত কম্পিটিশন আছে, এখানে (ত্রিশাল) করবো। দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টগুলো এখানে প্রায়োরিটি পাবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা দেশীয় কোনো ক্রিয়াবিদ এখানে প্রাকটিস করতে চাইলে এখানে করতে পারবে। এটি ‘ওপেন ফর অল’।”

এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরে ত্রিশালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।

সেনাপ্রধান ময়মনসিংহ পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬