ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

শান্তি প্রস্তাবে রাজি না হলে হামাসের ওপর নরক নেমে আসবে : ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

গাজা শান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অমান্য করলে ফলাফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে তার ২০ দফা গাজা পরিকল্পনার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে পারবে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লেখেন, ‘যদি এই চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে, যা আগে কেউ কখনো দেখেনি। মধ্যপ্রাচ্যে একভাবে না হলে অন্যভাবে শান্তি আসবে।’

ট্রাম্প পোস্টে বেশ কয়েকবার হামাসকে হুমকি দিয়ে বলেন, হামাসের সদস্যরা গাজা উপত্যকায় ফাঁদে পড়ে গেছে এবং সামরিকভাবে আটকা পড়ছে। তারা শুধু আমার ‘যাও’ শব্দটি বলার অপেক্ষা করছে, যাতে তাদের জীবন দ্রুত নিভে যায়।

হামাসের প্রতি হুঁশিয়ারি ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জানি তোমরা কারা এবং কোথায়। তোমাদের খুঁজে বের করে হত্যা করা হবে। আমি অনুরোধ করছি, সব নিরীহ ফিলিস্তিনি অবিলম্বে এই সম্ভাব্য ভবিষ্যৎ মৃত্যুর এলাকা ছেড়ে গাজার নিরাপদ অঞ্চলে চলে যান। যারা সাহায্যের জন্য অপেক্ষা করছেন, তাদের সবারই যত্ন নেওয়া হবে।’

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল আল-জাজিরাকে জানান, ফিলিস্তিনি গোষ্ঠীটি শিগগিরই মার্কিন প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করবে। তিনি বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে হামাসের অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার। আর এটি এমনভাবে, যা ফিলিস্তিনি জনগণের স্বার্থে কাজ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

শান্তি প্রস্তাবে রাজি না হলে হামাসের ওপর নরক নেমে আসবে : ট্রাম্প

আপডেট সময় ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫