ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আপনারা দেখেছেন জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক। তারা আমাদের সামনে এক কথা বলে, আর গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—বৈঠক হতেই পারে, কিন্তু গোপন কেন? এই গোপনীয়তার মধ্যেই ‘ডাল মে কুচ কালা হ্যায়’। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। ধোঁকা দিয়ে আমাদের আর বিভ্রান্ত করা যাবে না। আমরা একা হয়ে যাইনি; আমাদের সঙ্গে আল্লাহ আছেন, উলামায়ে কেরাম ও দেশের জনগণ আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শের ওপর অবিচল থাকলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল এবং তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায়, তখন আমরা কঠিন সিদ্ধান্ত নিলাম। বাংলার জমিনে ইসলামকে সমুন্নত রাখতে এবং মানবতা রক্ষায় আমরা ঘোষণা দিয়েছি যে—ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে একাই নির্বাচন করবে। আমরা বাংলাদেশকে পরিবর্তন করে একটি সোনার দেশে পরিণত করব।

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশে জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের

আপডেট সময় ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬