ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় নারী, শিশু ও পুরুষসহ ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরদিঘী এলাকায় তল্লাশি চালিয়ে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ৪৫ জনকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে অভিযানের সময় অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনেও তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসা থেকে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। তবে, অধিকতর তদন্তের জন্য তার নাম ও ঠিকানা গোপন রেখেছে থানা পুলিশ।

অভিযানের বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, আটক ৪৫ জন রোহিঙ্গাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ

আপডেট সময় ০১:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬